ঢাকার নবাবগঞ্জের সমসাবাদে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা।
আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় সমসাবাদ গান্ধীর মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল ম্যাচ।
টুর্নামেন্টের আয়োজক সমসাবাদ নবীন সংঘ। ফাইনালে মুখোমুখি হবে ইকরাশী তরুণ সংঘ ও নবালাপোর্টিং ক্লাব, শাহবাদ। শিরোপা জয়ের লক্ষ্যে দুই দলই মাঠে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের প্রত্যাশা নিয়ে লড়াই করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য থাকবে বিশেষ পুরস্কার। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চাকে এগিয়ে নেওয়াই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
ফাইনাল খেলায় এলাকার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
আয়োজনে: সমসাবাদ নবীন সংঘ, সমসাবাদ, নবাবগঞ্জ, ঢাকা।