ঢাকাWednesday , 7 December 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নয়াপল্টনে পুলিশের গুলিতে নিহত এক

অনলাইন ডেস্ক
December 7, 2022 7:52 pm
Link Copied!

রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন।

#New_Classic_Event_Management

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে তার মৃত্যু হয়। নিহতের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

উদ্ধারকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জানান, দলীয় কার্যালয়ের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌনে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও বলেন, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। সংঘর্ষে আহতরা হলেন- মকবুল, রনি, মনির, আনোয়ার ইকবাল, খোকন, আসাদুজ্জামান, বিপ্লব হাওলাদার, আরেফিন আহামেদ, মেহেদী হাসান, জহির। তাদেরকে ঢামেক হাসপাতালের জরুরিকে বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি