ঢাকাSaturday , 29 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

‘বিএনপিও মন্ত্রিসভা গঠন করেছে’

ডেস্ক রিপোর্ট
October 29, 2022 10:47 pm
Link Copied!

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করে বিএনপি মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন।

#New_Classic_Event_Management

মন্ত্রী বলেন, কিছুদিন ধরে শুনছি ১০ ডিসেম্বর তারা (বিএনপি) ঢাকা দখল করবে, আমাদের তাড়িয়ে দেবে। আমরা শুনছি, তারা ডিক্লিয়ার করে নাই। আমরা শুনছি, তারা মন্ত্রিপরিষদও গঠন করে ফেলেছে।কিন্তু এটা কীভাবে করলো আমার জানা নেই।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সপ্তম ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।


বিএনপি যতই লাফালাফি করুক তাদের সঙ্গে জনগণ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, কেউ যদি দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কথা বলব।

আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণকে নিয়ে চলে। এ দেশের জনগণ ভুল করবে না। তারা আবারো ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে লাখো মানুষের ঢল নেমেছে উল্লেখ করে বলেন, আজকে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, যেখানে আওয়ামী লীগ সুপ্রতিষ্ঠিত নেই। সারা বাংলাদেশের মানুষ মনে করে, যত দিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে, তত দিন দেশ আলোকিত থাকবে।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, সবাই আমরা একসঙ্গে চলব। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।

তিনি আরও বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে এখন সারাবিশ্বে জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্য বেড়েছে। বাংলাদেশেও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। আশা করি, আগামী ডিসেম্বর মাসে এ সংকট চলে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি