ঢাকাSaturday , 13 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব

অনলাইন ডেস্ক
August 13, 2022 10:15 pm
Link Copied!

চলতি বছরের অনুষ্ঠিতব্য এশিয়া কাপ, নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টুয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান।

#New_Classic_Event_Management

শনিবার গুলশানে নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। একই দিনে আকাঙ্ক্ষিত এশিয়া কাপের দলও দিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড।

খেলোয়াড়দের বাজে ফর্ম, ইনজুরি সমস্যা ও অন্যান্য জটিলতায় এশিয়া কাপের দল দিতে দেরি হয় বিসিবির। ১১ আগস্ট দল ঘোষণা শেষ তারিখ থাকলেও দুইদিন পর আজ দল দিয়েছে বোর্ড। ১৭ সদস্যের দলে বিশ্রাম শেষে ফিরেছেন মুশফিকুর রহিম। দলে আছেন খেলা না খেলার বিতর্কে থাকা মাহমুদউল্লাহ রিয়াদও।


গত কয়েকদিন ধরে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনায় থাকা সাকিব আবারও ফিরেছেন টি-টুয়েন্টি দলের নেতৃত্বে। দীর্ঘ ৩ বছর পর দলে ঢুকেছেন হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান। দলে জায়গা হয়নি ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারের। বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম ও ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে বাজে পারফর্ম করা মুনিম শাহরিয়ার।

উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস চোটে থাকার কারণে ছিটকে যাওয়ায় ওপেনার হিসেবে রাখা হয়েছে পারভেজ ইমনকে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকে দারুণ বোলিং করা এবাদত হোসেনও জায়গা পেয়েছেন দলে। দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও।

সবশেষ জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি সিরিজে আঙুলের চোটে পড়া নুরুল হাসান সোহানকেও রাখা হয়েছে স্কোয়াডে। উইকেটরক্ষক এই ব্যাটারের খেলা না খেলার বিষয়টি নির্ভর করছে তার ফিটনেসের ওপর।

এশিয়া কাপের জন্য ১৭ জনের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি