ঢাকাFriday , 12 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জাতির মুক্তির জন্য বঙ্গভবন ও গণভবন দখল করতে হবে: নুর

অনলাইন ডেস্ক
August 12, 2022 8:27 pm
Link Copied!

‘জাতির মুক্তির জন্য বঙ্গভবন ও গণভবন দখল করতে হবে’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ভবন যেভাবে দখল করা হয়েছিল, বাংলাদেশে সেটা বাকি রয়েছে। কাজেই বাংলাদেশের জনগণকে সেটার প্রস্তুতি নিতে হবে। জাতির মুক্তির জন্য বঙ্গভবন ও গণভবন দখল করতে হবে।


তিনি বলেন, মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জনগণ নিয়ে এ সরকারের কোনো মাথাব্যথা নেই। তারা মানুষের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে। তাই, এই সরকারকে আর সুযোগ দেওয়া যাবে না। সব বিরোধী দলের এক অভিন্ন উদ্দেশ্য-লক্ষ্য এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে রাষ্ট্রের গণতন্ত্রে উদ্ধার করা।

নুর বলেন, ডলারের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। প্রতিবছর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, অথচ বাংলাদেশ ব্যাংকের কাছে কোন তথ্য নেই। সুইস ব্যাংকে টাকা রাখার বিষয়ে সরকার কোনও তথ্যই চায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি