ঢাকাSunday , 15 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পদ্মা সেতুতে আগামী মার্চ-জুনে চলবে ট্রেন

Link Copied!

২০২৩ সালের মার্চ বা জুনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালুর পরিকল্পনা ছিল। কিন্তু পদ্মা বহুমুখী সেতু প্রকল্প কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায়, সেতুর উপরিভাগে রেললাইনের কাজ করা সম্ভব হয়নি। এ কারণে চলতি বছরের জুনে সেতু উদ্বোধনের পর জুলাই থেকে রেললাইন স্থাপনের কাজ শুরু হবে।

#New_Classic_Event_Management

রোববার (১৫ মে) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের রেললাইন স্থাপনের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এমন কথা জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পের রেললাইন ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার। চলতি বছর ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের মধ্যে যশোর পর্যন্ত পুরো কাজ সম্পন্ন হবে।


তিনি বলেন, প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে প্রায় ১৮ হাজার কোটি টাকা। এছাড়া, চীন সরকারের পক্ষ থেকে প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকা অর্থায়ন করা হচ্ছে।

এ সময় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মাওয়া থেকে পদ্মার অপর প্রান্তে মাদারীপুর কাঁঠালবাড়িতে কাজের অগ্রগতি পরিদর্শনে যান।

এ সময় নির্মাণাধীন সেতুতে রেললাইন প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন মন্ত্রী। পরে প্রকল্পের কাজ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

সাত দশমিক ১৫ কিলোমিটার রেল সংযোগ সেতুর মাত্র ২ দশমিক ৬৫ কিলোমিটারে রেল ট্র্যাক বসানো বাকি। ভায়াডাক্ট সম্পন্ন হওয়ায় বাকি অংশের পাথরবিহীন রেললাইন দ্রুত সম্পন্ন হবে বলে জানান কর্মকর্তারা।

মন্ত্রী জানান, মার্চ বা জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮১ কিলোমিটারে অংশ শুরু হবে ট্রেন চলাচল।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি