ঢাকাThursday , 26 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে চাঞ্চল্যকর পেট্রল বোমা নিক্ষেপ ঘটনায় গ্রেপ্তার তিন

Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে বুধবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীফুল ইসলাম শামীম (২৩), মাহমুদুন নবী (৩১) ও মেহেদী হাসান রাসেল (২৬)।


পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাতে ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত এসএম আমির হামজা সাতিলের দ্বিতল বসতবাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ১৯ নভেম্বর ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করা হলে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করে খুলনা মহানগর পুলিশের লবণচরা থানা এলাকায় অভিযান চালায় ডিবি। সেখান থেকে শরীফুল ইসলাম শামীম ও মাহমুদুন নবীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান রাসেলকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে শরীফুল ইসলাম শামীমের কাছ থেকে ঘটনার ভিডিও ধারণ করা একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মেহেদী হাসান রাসেলের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে তাঁরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় দায়ের করা মামলায় বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি