ঢাকাWednesday , 18 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গাছ লাগাই পরিবেশ বাঁচাই – নবাবগঞ্জে পপির উদ্যোগ

Link Copied!

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঢাকার নবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)। ২০২৬ সালের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার পূয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে।

#New_Classic_Event_Management

১৮ নভেম্বর বুধবার দুপুরে পপির ঢাকা দক্ষিণ রিজিওনের শাইনপুকুর জোনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।


এ সময় আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না, বরং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস সালাম, প্রধান শিক্ষক মো. পারভেজ হোসেন, পপির ঢাকা দক্ষিণ রিজিওনের কর্মসূচি ব্যবস্থাপক মো. শাহ আলম, শাইনপুকুর জোনের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মোকলেছুর রহমান, নবাবগঞ্জ শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক নয়ন চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য মো. হিজবুল্লাহ, বিদ্যালয়ের দাতা সদস্য আবুল হোসেন দেওয়ান, অভিভাবক প্রতিনিধি বিপ্লব মাহমুদসহ পপির অন্যান্য কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি