ঢাকাSaturday , 14 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ডায়াবেটিস সচেতনতায় মাঠে জেকে লাইফস্টাইল

ডেস্ক রিপোর্ট
November 14, 2026 12:31 pm
Link Copied!

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ শীর্ষক বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান জেকে লাইফস্টাইল। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

#New_Classic_Event_Management

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় রাজধানীর আফতাবনগরে সচেতনতামূলক র‍্যালির মধ্য দিয়ে দিনব্যাপী এ ক্যাম্পেইনের সূচনা হয়। পরে আফতাবনগরের আড্ডার মোড়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তে গ্লুকোজ পরীক্ষার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে সচেতনতা বাড়াতে HOMA-IR পরীক্ষায় বিশেষ ছাড়ের কুপন বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত থেকে ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির সাধারণ মানুষের উদ্দেশে ডায়াবেটিস প্রতিরোধ, ঝুঁকি নির্ণয় এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য দেন।


এ উপলক্ষে জেকে লাইফস্টাইলের প্রধান কার্যালয়ে ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ডা. জাহাঙ্গীর কবির টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির কারণ, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং এ রোগ মোকাবিলায় জীবনযাত্রার পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, অপর্যাপ্ত ঘুম এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। এ ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, নিয়মিত শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি রোজা বা অটোফেজি চর্চার বিষয়টিও আলোচনায় তুলে ধরেন।

ক্যাম্পেইনের অংশ হিসেবে অনলাইন প্ল্যাটফর্মেও বিভিন্ন সচেতনতামূলক ভিডিও, তথ্যবহুল কনটেন্ট ও বার্তা প্রচার করা হয়। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ এবং জীবনযাপনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেকে লাইফস্টাইলের পক্ষ থেকে জানানো হয়, সঠিক জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুসরণের মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করার পাশাপাশি মানুষকে স্বাস্থ্যসচেতন করে তোলাই তাদের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি