ঢাকাMonday , 7 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সোহরাওয়ার্দী কলেজেরশিক্ষার্থীদের সংহতি

Link Copied!

মোঃ শাহরিয়ার আজিম, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি : গাজায় ক্রমবর্ধমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে ৭ই এপ্রিল সোমবার বিশ্বব্যাপী ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছেন রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (জিএসএসসি) শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোহরাওয়ার্দী কলেজ পরিবার গ্রুপে এক বিবৃতিতে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যখন গাজা ইসরায়েলি আগ্রাসনে পুড়ছে, তখন আমরা আর নীরব থাকতে পারি না। গণহত্যা, বিমান হামলা, ক্ষুধা ও ধ্বংসযজ্ঞ—এসব বিচ্ছিন্ন যুদ্ধাপরাধ নয়, বরং একটি জেনোসাইডের স্পষ্ট নিদর্শন। আমরা গাজার নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এবং ন্যায়বিচারের দাবি জানাতে গ্লোবাল স্ট্রাইকে অংশ নিচ্ছি। আগামীকাল সোমবার (৭ এপ্রিল) আমরা সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা সমস্ত ক্লাস, পরীক্ষা ও ল্যাব থেকে বিরত থাকব।

এ ব্যাপারে সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের সাবিনা সুলতানা বলেন, “ ১৯৪৮ সাল থেকে এই পর্যন্ত ইসরাইল যে মানবতা বিরোধী কার্যকলাপ চলমান রেখে এসেছে সেটি আজ মানবতা বিরোধী অপরাধের এক নৃশংস পর্যায়ে চলে গেছে ‌। প্রশ্ন দাঁড়িয়েছে মানবাধিকার আর ন্যায় বিচার এই দুইটা শব্দের মানে কি আসলেই পৃথিবীতে আছে? গাজার ছোট্ট নবজাতক শিশু, নারী,বৃদ্ধ, এমনকি হাসপাতালে রোগীদের কে তারা ছাড় দেয়নি। নির্বিচারে বোমা,বারুদ, ড্রোন, মিসাইল সাধারণ মানুষের উপর নিক্ষেপ করে যাচ্ছে। পৃথিবীতে যেনো মানুষের জীবনের কোনো মূল্য নেই। আজকে খুব দুঃখের সাথে বলতে হয় এত কিছু দেখার পরেও মুসলিম বিশ্বের বড় বড় নেতারা ঘুমিয়ে আছে। এখন সন্ত্রাসী গোষ্ঠী যায়গায় যায়গায় ফ্লোরিন বোমা নিক্ষেপ করছে এবং প্রতি ২০ সেকেন্ডে একটি করে মিসাইল লঞ্চ করা হচ্ছে। গাজা শহরকে তারা আগেই বিধ্বস্ত করে দিয়েছে বিধ্বস্ত শহরের মানুষগুলোর উপর অত্যাচার এর মাত্রা তারা আরও বাড়িয়ে দিয়েছে। আসলে আমাদের সকলের উচিত এখন তাদের পাশে গিয়ে দাঁড়ানো। এ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্যই ৭ই এপ্রিল জেনারেল স্ট্রাইক পালনের আহ্বানকে আমরা সরকারি শহীদ সোহরাওয়ার্দী ক্যাম্পাস থেকে পূর্ণ সমর্থন করি।”

এ ব্যাপারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোহরাওয়ার্দী কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ রাজিব হোসাইন বলেন, “ ইসরাইল কর্তৃক গাজায় চালানো গনহত্যা এবং ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে গতকাল কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল। আগামীকালের কর্মসূচির সাথেও শিবির সংহতি প্রকাশ করছে।”

এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন,“ আগামীকালের ক্লাস পরীক্ষা বর্জন ও বিক্ষোভ কর্মসূচির সাথে ছাত্রদলের পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়াও সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে আগামী ৮ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি ও পালন করা হবে । ”

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি