ঢাকাThursday , 10 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সোহরাওয়ার্দী কলেজ আর্ট ক্লাবের নেতৃত্বে শিজা ও প্রিয়া

Link Copied!

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আর্ট ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটির আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (২১-২২) সেশনের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শিজা, এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের (২০-২১) সেশনের শিক্ষার্থী জান্নাতুল আরবি প্রিয়া।

এছাড়াও নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল নাঈম তৃষ্ণা, সুমাইয়া আক্তার শিফা এবং মাহাবুবা শবনম। এছাড়াও নবগঠিত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাদিয়া তাবাসসুম, জান্নাতুল মাওয়া লুবানা, সানজিদা আফরিন, ছোয়া আক্তার, প্রযুক্ত রায় এবং ফারজানা আক্তার। এই আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়।

নবগঠিত কমিটির আহবায়ক সুমাইয়া আক্তার সিজা বলেন, “ সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নতুন ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে, আমি এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি। এই সম্মানজনক দায়িত্বের জন্য অধ্যক্ষ ম্যাম এবং ক্লাবের সিনিয়র সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আমার দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। এই ক্লাব কেবলমাত্র আঁকার জায়গা নয়, বরং এটি হবে ভাবনা বিনিময়ের, প্রতিভা বিকাশের, ও শিল্পমুখী এক উন্মুক্ত প্ল্যাটফর্ম-যেখানে নবীন আর প্রবীণ একসাথে এগিয়ে যাবে। সবার সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।”

নতুন আহবায়ক কমিটির সদস্য সচিব জান্নাতুল আরবি প্রিয়া বলেন,“ প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি অধ্যক্ষ ম্যাম এবং সংশ্লিষ্ট সকলকে যারা আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করেছে। ছবি আঁকার মাধ্যমে একটা মানুষের চিন্তাশক্তি প্রকাশ পায়। আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে আবারো জাগিয়ে তোলার জন্য ছবি আঁকার গুরুত্ব অপরিসীম । আমাদের এই কমিটির মাধ্যমে নতুন অনেক আর্টিস্ট বের হয়ে আসবে এবং বেশি বেশি ছবি আঁকার মাধ্যমে মেধার বিকাশ ঘটবে।”

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি