ঢাকাThursday , 12 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে মাদকসহ গ্রেপ্তার যুবক

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ লাখ ৪৪ হাজার টাকাসহ মোঃ সিজান কাজী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

#New_Classic_Event_Management

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার শিকারীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিজান কাজী ওই এলাকার আইয়ুব আলী কাজীর ছেলে।

এসআরবি-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল শিকারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিজান কাজীকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৩ হাজার ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১৬ হাজার ২০০ টাকা এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়।


এ বিষয়ে এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, গ্রেপ্তার সিজান কাজী একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ বলেন, এসআরবি-১০-এর আভিযানিক দল উদ্ধার করা ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি