ঢাকাThursday , 12 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মরক্কো সৌদি ও আমিরাত থেকে সার কিনবে সরকার

ডেস্ক রিপোর্ট
November 12, 2026 6:25 pm
Link Copied!

কৃষি উৎপাদন সচল রাখা এবং সারের সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজার ও দেশীয় প্রতিষ্ঠান থেকে মোট ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কেনার উদ্যোগ নিয়েছে সরকার। আটটি ক্রয় প্রস্তাবের আওতায় মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিভিন্ন ধরনের সার আমদানি করা হবে। পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকেও ইউরিয়া কেনা হবে। এসব সার সংগ্রহে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার আটটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

প্রস্তাব অনুযায়ী, মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে দুই ধরনের সার কেনা হবে। এর মধ্যে রয়েছে ৬০ হাজার মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) এবং ৮০ হাজার মেট্রিক টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার।


টিএসপি সারের দশম লটে ৩০ হাজার মেট্রিক টন কিনতে ব্যয় হবে ২৪৪ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৩৯৫ টাকা। এতে প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৬৭ ডলার। একই পরিমাণ সার নিয়ে ১১তম লটে ব্যয় হবে ২৪৪ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৫৬০ টাকা। এ ক্ষেত্রে প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫৬ দশমিক ৩৩ ডলার।

অন্যদিকে, একই প্রতিষ্ঠান থেকে দুই দফায় ৮০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। চুক্তির ঐচ্ছিক ষষ্ঠ ও অষ্টম লটে প্রতিবার ৪০ হাজার মেট্রিক টন করে সার কেনা হবে। প্রতিটি লটে ব্যয় হবে ৪২৩ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৯২০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ ডলার।

#New_Classic_Event_Management

সৌদি আরব ও আমিরাত থেকে ইউরিয়া আমদানি

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুই দফায় ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হবে।

এর মধ্যে প্রথম দফায় ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া কিনতে ব্যয় হবে ২১৪ কোটি ১০ হাজার টাকা। দ্বিতীয় দফায় সমপরিমাণ সার কিনতে খরচ হবে ২১৪ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৪৪০ টাকা। দুই লটে প্রতি মেট্রিক টনের দাম যথাক্রমে ৪৩২ দশমিক ৫০ ও ৪৩০ দশমিক ৮৩ ডলার।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশনস লিমিটেড থেকে ৪৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সংগ্রহ করবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় লটের এ সার কিনতে ব্যয় হবে ২৮৯ কোটি ৯৩ লাখ ৪ হাজার ৮৬৫ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৫১৯ দশমিক ১৭ ডলার।

কাফকো থেকেও কেনা হবে ৩০ হাজার টন ইউরিয়া

আন্তর্জাতিক বাজার থেকে সার আমদানির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ উৎস থেকেও ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে এসব সার কিনতে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ ২০ হাজার ২৫০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৪১০ দশমিক ৮৭৫ ডলার। এর মধ্যে মূল সারমূল্য ৪০৫ দশমিক ৮৭৫ ডলার এবং ব্যাগিং খরচ ৫ ডলার।

সরকারের এ উদ্যোগের আওতায় একদিকে আন্তর্জাতিক বাজার থেকে বিভিন্ন ধরনের সার আমদানি করা হচ্ছে, অন্যদিকে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকেও ইউরিয়া সংগ্রহ করা হচ্ছে। কৃষি উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে এবং কৃষকদের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি