ঢাকাSaturday , 7 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শাহজালাল বিমানবন্দর গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ

Link Copied!

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর গোলচত্বরে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

#New_Classic_Event_Management

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিমানবন্দরের বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়াল সেতু থেকে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরণের কারণে বিমানবন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগের একজন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সংবাদমাধ্যম এশিয়া পোস্টকে বলেন, বিমানবন্দরের বিআরটি উড়াল সেতু থেকে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।


এ বিষয়ে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এশিয়া পোস্টকে বলেন, উড়াল সেতু থেকে কে বা কারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় সম্পর্কেও পুলিশ বিস্তারিত জানাতে পারেনি।

রাজধানীর গুরুত্বপূর্ণ বিমানবন্দর এলাকায় এমন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি