ঢাকাThursday , 12 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু তহবিলে অনুদানের দাবি প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
November 12, 2026 4:03 pm
Link Copied!

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ভাষণে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। ফলে জলবায়ু পরিবর্তনের জন্য দায় তুলনামূলকভাবে কম হলেও এর বিরূপ প্রভাবের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ।


তিনি বলেন, এসব চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রকৃতিকে সুরক্ষা দিতে হবে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।

নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট-শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগকেও উৎসাহিত করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, টেকসই অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি