ঢাকাSaturday , 24 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

নাড়ু উৎসবে পুরস্কার বিতরণ – ঐতিহ্য রক্ষায় শিল্পীদের নতুন উদ্যোগ

Link Copied!

বিশ্বের একমাত্র নাড়ু উৎসব ২০২৬-এর প্রতিযোগীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

#New_Classic_Event_Management

২৩ অক্টোবর সকাল ১১টায় ঢাকার নবাবগঞ্জ পাইলট স্কুলে নাফার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন নাড়ু উৎসবের প্রবর্তক সায়মা রহমান তুলি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাফার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউর রহমান তোতা এবং ইয়ারার উপদেষ্টা লতিফা রহমান লতা। এ সময় নাড়ু উৎসবের প্রতিযোগী ও নাড়ুশিল্পীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক ছিল নাড়ুশিল্পীদের সম্মিলিতভাবে ব্যবসা পরিচালনার উদ্যোগ। স্থানীয় নাড়ুশিল্পীরা নিজেদের তৈরি নাড়ু নিয়ে সংঘবদ্ধভাবে ব্যবসা পরিচালনার লক্ষ্যে চুক্তিবদ্ধ হন।

এ উদ্যোগের মাধ্যমে নাড়ুশিল্পীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ঐতিহ্যবাহী নাড়ুর বাজার সম্প্রসারণ এবং শিল্পীদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলার ঐতিহ্যবাহী মিষ্টান্ন নাড়ুকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবের প্রতিযোগীদের সম্মাননা প্রদান এবং শিল্পীদের যৌথ ব্যবসায়িক উদ্যোগ স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ ও উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

নাড়ুশিল্পীদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ঐতিহ্যবাহী এ খাবারের উৎপাদন, বিপণন ও পরিচিতি আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি