ঢাকাSaturday , 24 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

নবাবগঞ্জ যুবদলের আহ্বায়ক সদস্য হাসান সাময়িক অব্যাহতি

Link Copied!

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. হাসানকে প্রাথমিক সদস্যপদসহ নবাবগঞ্জ উপজেলা যুবদলের সব ধরনের দলীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

#New_Classic_Event_Management

২৩ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবাবগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মো. হাসান নবাবগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য।


দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব রায়হানুল ইসলাম রাহিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে কী ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রেস বিজ্ঞপ্তিতে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি