ঢাকাFriday , 16 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

দোহারে লায়ন্স ক্লাব বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ বিতরণ ও চোখের ছানি অপারেশনের লক্ষ্যে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি২, বাংলাদেশের অধীন তিনটি লিও ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

#New_Classic_Event_Management

আগামী ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার কুশুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয়ে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে। পরীক্ষায় চোখের ছানি শনাক্ত হলে সংশ্লিষ্ট রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া রোগীদের বাংলাদেশ লায়ন্স আই হাসপাতালে যাতায়াতের জন্য বিনামূল্যে পরিবহন এবং অপারেশন চলাকালে থাকা-খাওয়ার ব্যবস্থাও থাকবে।


এ কর্মসূচির আয়োজন করছে লায়ন্স ক্লাব অব ঢাকা আইকন, লায়ন্স ক্লাব অব ঢাকা ব্ল্যাকশেড এবং লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল পাইওনিয়ার।

আয়োজকদের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং ছানিজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার সুযোগ সৃষ্টি করা।

ক্যাম্পের স্থান: সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয়, সুন্দরীপাড়া, কুশুমহাটি, দোহার, ঢাকা।

তারিখ: ১৮ অক্টোবর ২০২৬, রবিবার।

সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি