ঢাকাThursday , 8 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

Link Copied!

শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি এবং জ্ঞানেশ কুমারের অপসারণ ও শাস্তির দাবিতে কলকাতায় বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশো শ্রমজীবী মানুষ ও মিড ডে মিল কর্মী শিয়ালদহ স্টেশনে জমায়েত হন। পরে এআইসিসিটিইউ-এর সাধারণ সম্পাদক বাসুদেব বসুর নেতৃত্বে শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করা হয়।

মিছিলে পশ্চিমবঙ্গ গৃহ ও অন্যান্য নির্মাণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকারী মিড ডে মিল ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


মিছিল শেষে ধর্মতলার ওয়াই চ্যানেলে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি নিয়ে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

আন্দোলনকারীদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—মিড ডে মিল কর্মীদের ১২ মাসের মজুরি প্রদান, এসআইআর বাতিল, শ্রমিকবিরোধী চার শ্রমকোড বাতিল, শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, ন্যূনতম মজুরি কার্যকর এবং সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা।

এ ছাড়া জ্ঞানেশ কুমারের অপসারণ ও শাস্তির দাবিও জানান আন্দোলনকারীরা।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়।

আয়োজকদের দাবি, শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন দাবিকে সামনে রেখেই এ দিনের প্রতিবাদ মিছিল, সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি