ঢাকাWednesday , 7 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

সৌদির অগ্নিকাণ্ডে দোহারের দুই রেমিট্যান্সযোদ্ধার মৃত্যু

Link Copied!

সৌদি আরবের জেদ্দায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মহিউল ইসলাম পলাশ (৩০) ও ওবায়দুল ইসলাম (২৮) নামে দোহার উপজেলার দুই যুবকের মৃত্যু হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেদ্দার তামান ইন আখের এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মহিউল ইসলাম পলাশ দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে। আর ওবায়দুল ইসলাম একই গ্রামের হারুন বেপারীর ছেলে। জীবিকার তাগিদে কয়েক বছর আগে তারা সৌদি আরবে পাড়ি জমান।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে তামান ইন আখের এলাকায় একটি বহুতল ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে সেখানে অবস্থানরত পলাশ ও ওবায়দুল বাইরে বের হতে পারেননি।

পরে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ভবনের ভেতর থেকে পলাশ ও ওবায়দুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহত দুই যুবকের মরদেহ জেদ্দার স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

দুই প্রবাসী যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি