ঢাকাTuesday , 6 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হেফজ ছাত্র মোহাম্মদ হোসাইন

Link Copied!

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসা থেকে মোহাম্মদ হোসাইন নামে এক হেফজ বিভাগের ছাত্র নিখোঁজ হয়েছে।

#New_Classic_Event_Management

৫ অক্টোবার সোমবার আনুমানিক সকাল ১১টা ১৫ মিনিটের দিকে মাদ্রাসার গেট দিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

নিখোঁজ মোহাম্মদ হোসাইন কামরাঙ্গীচরের হাফিজি হুজুরের মাদ্রাসার হেফজ শাখার ছাত্র।


তিনি রামনাথপুর জামে মসজিদের ইমাম জনাব আলী হোসাইন হুজুরের ছোট ছেলে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদ্রাসা থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও মোহাম্মদ হোসাইনের খোঁজ পাওয়া যায়নি। তার সন্ধানে পরিবার ও স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

কেউ মোহাম্মদ হোসাইনকে দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত ০১৬৮২৬৯৯৩৬৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মোহাম্মদ হোসাইনের সন্ধানে সহযোগিতা করতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি