খুলনার ডুমুরিয়ায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অপরাধে আনিছুর রহমান পলাশ (৪০) নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুর ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার কাঞ্চনপুর এলাকায় এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং ডুমুরিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দণ্ডপ্রাপ্ত আনিছুর রহমান পলাশ ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
অভিযান শেষে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহেল রানা প্রাণী কল্যাণ আইনের ১৬ ধারা অনুযায়ী তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও এসআরবি-৬-এর সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অসাধু ব্যবসায়ী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে এসআরবি-৬-এর চলমান অভিযান অব্যাহত থাকবে।
