ঢাকাSunday , 4 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

সন্তানের মঙ্গলকামনায় ঘাটে ঘাটে জিউতিয়া ব্রত

Link Copied!

সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় জিউতিয়া ব্রত পালন করেছেন বিহারী সম্প্রদায়ের মায়েরা।

#New_Classic_Event_Management

শনিবার (৩ অক্টোবর) আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কলকাতার বিভিন্ন ঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ ব্রত পালন করা হয়।

বিহার ও উত্তর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হিসেবে পরিচিত জিউতিয়া ব্রত। স্থানীয়ভাবে এটি ‘জিতিয়া’ বা ‘জিউতিয়া’ নামেও পরিচিত।


মূলত মায়েরা তাদের সন্তানদের কল্যাণ, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনায় এই ব্রত পালন করে থাকেন।

শনিবার সকাল থেকেই কলকাতার বাবুঘাট, সুতানুটি ঘাট, নিমতলা ঘাটসহ বিভিন্ন ঘাটে বিহারী সম্প্রদায়ের নারী-পুরুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই শোভাযাত্রা করে ঘাটে এসে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নেন।

পুরোহিতদের মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন ঘাটে জিউতিয়া ব্রত পালন করা হয়। মায়েরা সন্তানের মঙ্গল কামনায় পূজা-অর্চনা ও ব্রতের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বিহারী সম্প্রদায়ের নারীদের কাছে জিউতিয়া ব্রত শুধু একটি ধর্মীয় আচার নয়;

এটি সন্তানদের প্রতি মায়ের ভালোবাসা, প্রার্থনা ও মঙ্গলকামনার সঙ্গে গভীরভাবে জড়িত একটি ঐতিহ্যবাহী উৎসব।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি