ঢাকাSaturday , 26 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে মজিদপুরে হাজী আব্দুস সোবহান

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নম্বর কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে ভেঙে পড়া একটি রাস্তা পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. আব্দুস সোবহান।

#New_Classic_Event_Management

২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে তিনি মজিদপুর গ্রামের ওই রাস্তা পরিদর্শনের পাশাপাশি স্থানীয় মুরুব্বি ও যুবসমাজের সঙ্গে নির্বাচনী মতবিনিময় করেন।

মতবিনিময়কালে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন হাজী আব্দুস সোবহান। এ সময় তিনি গ্রামের সড়কটির সংস্কার নিয়ে তাদের সঙ্গে কথা বলেন।


পাশাপাশি আসন্ন কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার কথা তুলে ধরে স্থানীয়দের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হুমায়ুন কবির, মো. আব্দুল মান্নান ও মিঠন মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজ মিয়া, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,

বিএনপি নেতা ও সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, বিএনপি নেতা আনোয়ারুল হক, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রোকন মিয়া,

৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আছকির আলীসহ স্থানীয় মুরুব্বি, যুবসমাজ এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি