ঢাকাTuesday , 22 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জগন্নাথপুরে বিজন বিহারী দাসের অবসরোত্তর বিদায় সংবর্ধনা

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন বিহারী দাসের অবসরোত্তর বিদায় এবং বিদ্যালয়ের নবনির্বাচিত আজীবন দাতা সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল খয়ের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. রিয়াজ উদ্দীন জনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দীন।


স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিবুল হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত ব্যক্তি ও বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত বিজন বিহারী দাস, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিক মিয়া, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শব্বির আহমদ চৌধুরী, বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও যুক্তরাজ্য প্রবাসী হিফজুর রহমান হিরন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী ডা. মাসুদ আহমেদ, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল এবং পাড়ারগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মো. আব্দুস সোবহান, মাওলানা আব্দুল গফফার, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেলিনা বেগম, বিশিষ্ট সমাজসেবক জাবেদ আলম কোরেশি, বিদ্যালয়ের নবনির্বাচিত আজীবন দাতা সদস্য আজাদ মিয়া তালুকদার, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুতি, নবনির্বাচিত আজীবন দাতা সদস্য মাওলানা বশীর উদ্দিনের প্রতিনিধি মাওলানা বদরুল আলম, বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য আমিরুল ইসলাম দিলসাদ, শ্রীধরপাশা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা সোহেল আহমদ, নবনির্বাচিত আজীবন দাতা সদস্য আনসার আলম কোরেশির প্রতিনিধি জাকুয়ান আলম কোরেশি এবং শিক্ষানুরাগী দিলোয়ার হোসেন দুলা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ঈশিতা দাস ও জেমি আচার্য্যও বক্তব্য দেয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজা আক্তার এবং গীতাপাঠ করেন শিক্ষার্থী জেমি আচার্য্য।

আলোচনা পর্ব শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন বিহারী দাস ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের নবনির্বাচিত আজীবন দাতা সদস্যদেরও সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রিয় শিক্ষক বিজন বিহারী দাসকে বিভিন্ন উপহার প্রদান করেন। এ ছাড়া প্রবাসীদের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী হিফজুর রহমান হিরন মিয়া বিদায়ী শিক্ষককে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রবাসী এবং দাতা সদস্যদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি