ঢাকাMonday , 21 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জগন্নাথপুরে ঈসালে সাওয়াব মাহফিলে পাঁচ শতাধিক মুসল্লির সমাগম

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রয়াত হযরত মাওলানা এমদাদুর রহমান (রহ.)-এর ১৫তম ঈসালে সাওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ঐতিহ্যবাহী বৃহত্তর বালিকান্দী গ্রামে প্রয়াত হযরত মাওলানা এমদাদুর রহমান (রহ.)-এর নিজ বাড়িতে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রয়াত হযরত মাওলানা এমদাদুর রহমান (রহ.) মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ আশরাফুল ইসলামের আয়োজনে এবং মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি ও এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার অপারেশন ম্যানেজার মো. তালিমুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।


কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগী হাজী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা অলিউডর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে পবিত্র কোরআনের আলোকে বয়ান পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ও সুপ্রিমকোর্ট মাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে পবিত্র কোরআনের আলোকে বয়ান পেশ করেন ইকড়ছই জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ছমির উদ্দিন, ঢাকা থেকে আগত হাফিজ মাওলানা মুফতী জামিল হোসাইন, সিলেটের বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা জামিল আহমদ, ইকড়ছই জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র মৌলভী হযরত মাওলানা আজমল হোসাইন জামী, সিলেটের লতিফিয়া হিফযুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা নজির আহমদ হেলাল, বালিকান্দী আটপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা সোলাইমান হেকিম এবং বালিকান্দী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মতলিব লতিফি।

এছাড়াও মাহফিলে স্থানীয় উলামায়ে কেরাম বক্তব্য ও বয়ান পেশ করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে আলেম-ওলামাসহ পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। পরে প্রয়াত হযরত মাওলানা এমদাদুর রহমান (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে শিরনি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি