ঢাকাWednesday , 3 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতার

Link Copied!

ঢাকা জেলার নবাবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচ সদস্য এবং একটি জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্রে জানা যায়, ২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০টা থেকে ৩ জুন সকাল ৬টা পর্যন্ত নবাবগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান, পিপিএম।

এ সময় তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) শুভ আহমেদ, এসআই দেলোয়ার, এসআই মনিরুজ্জামান, এএসআই (নিঃ) তোফাজ্জল হোসেনসহ সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যরা।


অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচজন এবং একটি জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,
১. নজির চৌধুরী (৪৫), সভাপতি, ২নং ওয়ার্ড যুবলীগ, কৈলাইল ইউনিয়ন।
২. এস এম আক্তার হোসেন (৫৫), সহ-সভাপতি, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, আগলা ইউনিয়ন।
৩. মো. নুরুল ইসলাম (৬০), আহ্বায়ক, তাঁতীলীগ, বক্সনগর ইউনিয়ন।
৪. মীর খোকন (৪০), সাধারণ সম্পাদক, বান্দুরা ইউনিয়ন যুবলীগ।
৫. লিটন মাদবর (৪৯), সদস্য, কৈলাইল ইউনিয়ন আওয়ামী লীগ।
৬. শিরিন আক্তার (২৫), জিআর পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি