আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার মনোনীত কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য এবং নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমির প্রেসিডেন্ট খন্দকার মাহমুদ আরশীন।
দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের সক্রিয় সংগঠক হিসেবে তিনি তৃণমূল পর্যায়ে ক্রিকেট উন্নয়ন ও তরুণ খেলোয়াড় তৈরিতে কাজ করে আসছেন। বিশেষ করে নবাবগঞ্জ অঞ্চলে ক্রিকেটের প্রসার এবং নতুন প্রতিভা বিকাশে তার অবদান বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ক্রীড়া সংগঠক, কোচ ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বিসিবির আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণ দেশের ক্রিকেট প্রশাসনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং জেলা পর্যায়ের ক্রিকেট উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে।
প্রতিক্রিয়ায় খন্দকার মাহমুদ আরশীন বলেন,
“আমার ওপর আস্থা রাখায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থার প্রতি আমি কৃতজ্ঞ। তৃণমূল ক্রিকেটের উন্নয়ন, মেধাবী খেলোয়াড়দের সুযোগ তৈরি এবং দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে কাজ করে যেতে চাই।”