ঢাকাFriday , 15 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

শুক্রবার (১৫ মে) বিকাল ৪টায় কলকলিয়া বাজারস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুতির সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামানের সঞ্চালনায় সভা পরিচালিত হয়।

সভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।


উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম, হুমায়ুন কবির, মাছুম আলম, আঃ মন্নান, আবু তালেব, আব্দুল মতিন, মোজাফফর আলী লিটনসহ আরও অনেকে। এছাড়া জগন্নাথপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম-এর সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, বিএনপি নেতা আবুল হোসেন, আতিকুল ইসলাম চৌধুরী, জামাল হোসাইন, এনামুল হক, হোসেন নূর, আতর আলী, ফজর আলী, সাদিক হোসেন রাজু প্রমুখ বক্তব্য দেন।

এছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সহ-সভাপতি শামসুজ্জামান, কামরুল হাসান লিটন, যুবদল নেতা মোজাম্মেল হকসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ জিতু, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সাধারণ সম্পাদক রেজাউল হক, সহ-সভাপতি তুহিনুর রহমান শিমু, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি