নবাবগঞ্জের বাংলাবাজার খালের উপর নবনির্মিত সেতুর অ্যাপ্রোচ সড়কের প্রসস্থতা নিয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শনে গেছেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
৫ মে সোমবার তিনি সরেজমিনে সেতু ও সংযোগ সড়ক পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, সেতুটি যথেষ্ট প্রশস্ত হলেও অ্যাপ্রোচ সড়ক সরু হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
পরিদর্শনকালে খন্দকার আবু আশফাক এমপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেন।
তিনি বলেন, জনসাধারণের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।