ঢাকাFriday , 1 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নয়াপল্টনে মে দিবসের সমাবেশে প্রধান আকর্ষণ তারেক রহমান

Link Copied!

আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে আজ শুক্রবার নয়াপল্টনে বড় সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

#New_Classic_Event_Management

এ সমাবেশের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন দেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রথমবারের মতো কোনো শ্রমিক সমাবেশে সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য দেবেন।

দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।


বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের বিস্তারিত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সমাবেশ থেকে শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরা হবে।

সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও আশপাশ এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কড়া ব্যবস্থা গ্রহণ করবে।

গত বছরও মে দিবসের সমাবেশে তারেক রহমান প্রধান অতিথি ছিলেন। তবে তখন তিনি লন্ডনে থাকায় ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি