ঢাকাTuesday , 21 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নিয়ম ভেঙে খাওয়ার চেষ্টা – স্পিকারের নজরে এমপি

Link Copied!

বাংলাদেশের জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে খাবার খাওয়ার অনুমতি নেই। শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে সেখানে অধিবেশন চলাকালে খাওয়া-দাওয়া, চা-পান বা এ ধরনের কোনো কাজ সাধারণত করা হয় না।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২১ এপ্রিল) অধিবেশন চলার সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার আসন থেকে লক্ষ্য করেন, একজন সংসদ সদস্য কিছু খাচ্ছেন।

তিনি দূর থেকে মাইকে নাম উল্লেখ না করেই ওই সদস্যকে জিজ্ঞেস করেন, তিনি কী খাচ্ছেন এবং চা পান করছেন কি না।


জবাবে ওই সদস্য জানান, তিনি গরম পানি পান করছেন। এতে স্পিকার কিছুটা বিরক্ত হয়ে বলেন, “পরে আরও কী খাবেন, গড নোজ।”

তবে টিভি ক্যামেরায় সেই অংশ না আসায় ওই সংসদ সদস্য কে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংসদের ‘রুলস অব প্রসিডিউর’ বা কার্যপ্রণালি বিধিতে অধিবেশন কক্ষে খাওয়ার বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা নেই।

তবে ৩১১ নম্বর বিধি অনুযায়ী সংসদ কক্ষ শুধু বৈঠকের কাজেই ব্যবহার করা যাবে। যেহেতু খাওয়া-দাওয়া বৈঠকের অংশ নয়, তাই এটি ওই বিধির পরিপন্থি হিসেবে ধরা হয়। সংসদীয় রীতিতেও সাধারণত এমন কাজ করা হয় না।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি