ঢাকাSaturday , 18 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন তারেক রহমান

Link Copied!

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে তারেক রহমান যোগ দিয়েছেন বলে জানা গেছে।

#New_Classic_Event_Management

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের কার্যক্রমকে যুগোপযোগী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মাঠপর্যায়ের চিকিৎসা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।


অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত চিকিৎসকদের মধ্যে ছয়জনকে জরুরি সেবা ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

ক্রেস্টপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. শোভন কুমার, আল মোরশেদ, মুজিবুর রহমান, সাজিদ হাসান, সুমন ক্লান্তি সাহা ও তাসনিম জুবায়ের।

উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এ ধরনের সম্মেলনকে সংশ্লিষ্টরা স্বাস্থ্যসেবার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি