ঢাকাWednesday , 1 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ – বাড়ছে উত্তেজনা নতুন সমীকরণ

Link Copied!

অবশেষে ৪৮ দল নিয়ে পূর্ণতা পেল ফিফা বিশ্বকাপ ২০২৬। এর আগে ৪২টি দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলেও বাকি ৬ দলের অপেক্ষা শেষ হয়েছে গতকাল মঙ্গলবার রাত ও আজ বুধবার সকালে অনুষ্ঠিত প্লে-অফের ফাইনাল ম্যাচগুলোর মধ্য দিয়ে।

#New_Classic_Event_Management

সর্বশেষ প্লে-অফে বলিভিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে ইরাক নিশ্চিত করে তাদের বিশ্বকাপ অংশগ্রহণ। এর মধ্য দিয়ে আসন্ন আসরের ৪৮ দলের তালিকা সম্পূর্ণ হয়।

মহাদেশভিত্তিক অংশগ্রহণে এবারও আধিপত্য ইউরোপের। সর্বোচ্চ ১৬টি দল নিয়ে শীর্ষে রয়েছে ইউরোপ। আফ্রিকা থেকে অংশ নিচ্ছে ১০টি দল। এশিয়া থেকে সুযোগ পেয়েছে ৯টি দল।


অন্যদিকে উত্তর আমেরিকা ও লাতিন আমেরিকা—উভয় অঞ্চল থেকেই সমান ৬টি করে দল অংশ নিচ্ছে। এছাড়া ওশেনিয়া অঞ্চল থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।

এক নজরে মহাদেশভিত্তিক দলসমূহ:

এশিয়া (৯):
অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ইরাক।

আফ্রিকা (১০):
আলজেরিয়া, কেপ ভার্দে, ডিআর কঙ্গো, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয়া।

উত্তর আমেরিকা (৬):
কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক), যুক্তরাষ্ট্র (স্বাগতিক), কুরাসাও, হাইতি, পানামা।

লাতিন আমেরিকা (৬):
আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।

ওশেনিয়া (১):
নিউজিল্যান্ড।

ইউরোপ (১৬):
অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক।

৪৮ দলের এই বিস্তৃত আয়োজন বিশ্বকাপের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি