ঢাকাSaturday , 21 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্রধানমন্ত্রীর প্রথম ঈদে ড. ইউনূসসহ বিশিষ্টজনদের শুভেচ্ছা

Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

#New_Classic_Event_Management

শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।


ড. ইউনূস ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং জ্যেষ্ঠ সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম ঈদ। তাকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই যমুনা প্রাঙ্গণে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় দেখা যায়। সকাল সাড়ে ৮টা থেকে জনসাধারণের জন্য যমুনা খুলে দেওয়া হয়।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত পৌঁছে যায়। পুরো এলাকায় নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি