ঢাকাFriday , 13 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভবিষ্যতে আরও নতুন কোচ – বাস ও নৌযান সংযোজন – ভাড়া বৃদ্ধি নেই

Link Copied!

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ সক্ষমতা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম।

#New_Classic_Event_Management

তিনি বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন আন্তঃনগর সার্ভিসে ১২৪টি মিটারগেজ ও ১৪টি ব্রডগেজ কোচ অতিরিক্ত সংযোজন করেছে। এছাড়াও নিয়মিত সার্ভিসের অতিরিক্ত পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানো হচ্ছে। সড়ক ও নৌপথে সুশৃঙ্খলভাবে সর্বোচ্চ সংখ্যক যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) পরিদর্শনকালে মন্ত্রী জানান, পবিত্র ঈদুল ফিতরের ঘরমুখো মানুষের যাত্রা এখন পর্যন্ত মোটামুটি স্বস্তিদায়ক হয়েছে। অনলাইনে টিকিট বিক্রির চাপ থাকা সত্ত্বেও যাত্রীরা ন্যায্যভাবে টিকিট পেয়েছেন।


মন্ত্রী আরও বলেন, ঈদযাত্রার প্রথম দিনে ২১টি ট্রেন নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে, অধিকাংশই সময়মতো চলেছে। দুটি ট্রেন প্রায় ৪০ মিনিট দেরিতে ছেড়েছে, যা আগের তিন ঘণ্টার দেরির তুলনায় উল্লেখযোগ্য উন্নতি।

তিনি স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন, তবে কিছু উদ্বেগের কথাও শুনেছেন। মন্ত্রী আশ্বস্ত করেছেন, “রেলের যে সেবার মান যাত্রীরা দেখছেন, তা আমরা যেকোনো মূল্যে ধরে রাখতে চাই এবং ভবিষ্যতে আরও উন্নত করব।”

শেখ রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রী রেল যোগাযোগকে যুগোপযোগী ও জনবান্ধব করতে নির্দেশ দিয়েছেন, যাতে মানুষ স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে দীর্ঘ দূরত্বে যাতায়াত করতে পারে।

ঈদযাত্রার সময় ছাদে উঠার প্রবণতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রী উল্লেখ করেন, মাত্র দুই থেকে তিন দিনে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়েন, যা একটি বড় চ্যালেঞ্জ হলেও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

ভবিষ্যতের জন্য নতুন কোচ, বাস ও নৌযান সংযোজন এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে জ্বালানী মূল্য বৃদ্ধির কারণে গণপরিবহনে ভাড়া বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।

মন্ত্রী বলেন, নিরাপত্তা বজায় রাখতে রেলওয়ে পুলিশ, নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ, আনসার সদস্য এবং স্বেচ্ছাসেবকরা একযোগে কাজ করছেন। এছাড়া ঢাকা–সিলেট মহাসড়কে ছয় লেনের কাজ চললেও অন্তত দুটি লেন চালু রাখা হয়েছে।

শেখ রবিউল আলম পরিদর্শনকালে মতিঝিল বিআরটিসি বাস ডিপো এলাকার পরিচ্ছন্নতা বৃদ্ধির এবং বাস পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পরিদর্শনে তার সঙ্গে হাবিবুর রশিদ, মো. ফাহিমুল ইসলাম, ড. মোহাম্মদ জিয়াউল হক, মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি