ঢাকাThursday , 5 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ঘোষণা

Link Copied!

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও খালেদা জিয়া–সহ ১৫ ব্যক্তি এবং ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ নাসিমুল গনি, বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের পর।

#New_Classic_Event_Management

সচিব জানান, মন্ত্রিসভায় ২০২৬ সালের জন্য স্বাধীনতা পুরস্কারজয়ীদের নাম চূড়ান্ত করা হয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের তালিকা

  • বেগম খালেদা জিয়া (মরণোত্তর) – স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠন
  • ফৌজদারহাট ক্যাডেট কলেজ – মুক্তিযুদ্ধ
  • মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) – মুক্তিযুদ্ধ
  • অধ্যাপক ড. জহরুল করিম – বিজ্ঞান ও প্রযুক্তি
  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল – চিকিৎসাবিদ্যা
  • ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) – সাহিত্য
  • এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত) – সংস্কৃতি
  • বশির আহমেদ (মরণোত্তর) – সংস্কৃতি
  • জোবেরা রহমান (লিনু) – ক্রীড়া
  • পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) – পল্লী উন্নয়ন
  • ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) – সমাজসেবা/জনসেবা
  • এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ – সমাজসেবা/জনসেবা
  • মো. সাইদুল হক – সমাজসেবা/জনসেবা
  • গণস্বাস্থ্য কেন্দ্র – সমাজসেবা/জনসেবা
  • মাহেরীন চৌধুরী (মরণোত্তর) – সমাজসেবা/জনসেবা
  • কাজী ফজলুর রহমান (মরণোত্তর) – জনপ্রশাসন
  • মোহাম্মদ আবদুল বাকী, পি এইচ ডি – গবেষণা ও প্রশিক্ষণ
  • অধ্যাপক ড. এম এ রহিম – গবেষণা ও প্রশিক্ষণ
  • অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া – গবেষণা ও প্রশিক্ষণ
  • আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) – পরিবেশ সংরক্ষণ

উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। এটি ১৯৭৭ সাল থেকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রদান করা হয়ে আসছে।


পুরস্কারটি জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয়, যা তাদের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে গণ্য হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি