ঢাকাWednesday , 4 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

লোডশেডিং নেই কিন্তু সাশ্রয়ের প্রয়োজন – মন্ত্রী ইকবাল

Link Copied!

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে দেশে যে জ্বালানি মজুদ আছে তা মার্চ মাস পর্যন্ত চলবে। যদিও কিছুটা সংকট বিরাজ করছে, তা অসহনীয় হবে না এবং সরকার এই পরিস্থিতি মোকাবিলায় নানামুখী প্রস্তুতি নিচ্ছে।

#New_Classic_Event_Management

সচিবালয়ে বুধবার নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, “সবাইকে বিদ্যুৎ ও জ্বালানী ব্যবহার নিয়ে সাশ্রয়ী হতে হবে। সরকার রেশনিং করে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করতে চায়। বেশি দাম পাওয়ায় বর্ডার দিয়ে জ্বালানি চলে যায়। সেখানে নজরদারি বাড়ানো হচ্ছে।”

মন্ত্রী আরও আশ্বস্ত করেন, “এখনই লোডশেডিং হবে না। সরকার যেকোনো মূল্যে ইফতার ও সেহেরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে।”


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে, তবে তা এই মুহূর্তে অসহনীয় নয়। ডিজেল পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, দেশে থাকা জ্বালানি সাশ্রয়ভাবে ব্যবহার করতে হবে এবং সরকারের পাশাপাশি জনগণকেও সহযোগিতা করতে হবে।

মন্ত্রী সতর্ক করেন, “শপিংমলে অতিরিক্ত আলোকসজ্জা করা উচিত নয়। সংকট চলাকালীন সময়ে আলোকসজ্জা বন্ধের নির্দেশনা আসতে পারে।” তিনি বলেন, যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বেই এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি