ঢাকাTuesday , 3 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালমান-আনিসুল মামলায় নতুন শুনানি

Link Copied!

জুলাই অভ্যুত্থানের সময় কারফিউ জারি করে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি দুইজন সাক্ষী আদালতে জবানবন্দি দেন। তাদের একজন ইমরান হোসেন, যিনি জুলাই গণঅভ্যুত্থানে পা হারান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১১ থেকে ১০ নম্বরে যাওয়ার সময় গোলাগুলির মধ্যে পড়েন। বাঁচার জন্য আন্দোলনকারীদের মাঝে আশ্রয় নিলে মিরপুর-১০ এলাকায় স্থানীয় বাংলাদেশ আওয়ামী লীগ-এর নেতাকর্মী ও পুলিশের ছোড়া গুলিতে তার ডান পায়ে গুলি লাগে।


একই দিনে দ্বিতীয় সাক্ষী হিসেবে শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার জবানবন্দি দেন। তিনি জানান, ২০ জুলাই তার ছেলে গুলিবিদ্ধ হন এবং ট্রাইব্যুনালে ছেলেহত্যার বিচার দাবি করেন। পরে আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী দুই সাক্ষীকে জেরা করেন।

এর আগে, ১০ ফেব্রুয়ারি মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়। ১২ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। আর গত বছরের ৪ ডিসেম্বর অভিযোগ আমলে নিয়ে একই দিনে প্রসিকিউশন আনুষ্ঠানিক চার্জ দাখিল করে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি