ঢাকাFriday , 27 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অপরাধীদের কোনো রাজনৈতিক ছাড় নয় – জামায়াতের কঠোর বার্তা

রাজনীতি ডেস্ক
February 27, 2026 8:11 pm
Link Copied!

নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

#New_Classic_Event_Management

২৭ই ফেব্রুয়ারি শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান। তিনি একই সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, মাধবদীতে কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও পৈশাচিকভাবে হত্যার ঘটনায় আমি গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি। এই ধরনের অপরাধ মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের ওপর চরম আঘাত।


তিনি নিহত কিশোরীর রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধী—যে দল, গোষ্ঠী বা প্রভাবশালী মহলেরই হোক না কেন—দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ বা আপসের সুযোগ থাকা যাবে না। অপরাধীরা কোনো দলের সঙ্গে সম্পর্কিত হলেও তাদের ছাড় দেওয়া যাবে না। এ ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা আরও বড় অপরাধ। তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে আইনের প্রতি আস্থা নষ্ট হবে এবং অপরাধীরা উৎসাহিত হবে।

জামায়াতে ইসলামী সবসময় ন্যায়বিচার, মানবাধিকার ও সামাজিক নিরাপত্তার পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি