ঢাকাSunday , 22 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ববি হাজ্জাজ ঘোষণা কেন্দ্র হামলার অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট
February 22, 2026 3:31 pm
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মামুনুল হক–এর বিরুদ্ধে নির্বাচনের দিন কেন্দ্র দখল এবং বিএনপি–এর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

#New_Classic_Event_Management

২২ই ফেব্রুয়ারি রোববার সকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল–এ নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় আহতদের চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।

ববি হাজ্জাজ বলেন, “মামুনুল হকের নির্দেশেই তার নেতাকর্মীরা কেন্দ্র দখল করতে চায়। বিএনপির সমর্থকরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। একাধিক কেন্দ্রে প্রায় শতাধিক বিএনপিকর্মী আহত হন। আহতদের মধ্যে হায়দার আলী-এর অবস্থা আশঙ্কাজনক। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, তিনি এখন আইসিইউতে চিকিৎসাধীন।”


সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলার হুকুম দেওয়ায় মামুনুল হককে প্রধান আসামি করে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও মোহাম্মদপুরে মাদক ও সন্ত্রাস দমনে সিসি ক্যামেরা, পুলিশ বক্স স্থাপন এবং টহল টিম বৃদ্ধি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা তুলে ধরেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সূত্র: দৈনিক আমাদের দেশ

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি