ঢাকাSunday , 22 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জামায়াত আমিরের ভোরবেলা স্ট্যাটাস ভাইরাল – বার্তা কী?

ডেস্ক রিপোর্ট
February 22, 2026 2:25 pm
Link Copied!

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান। এবার ডা. শফিকুর রহমান–ও একই সুরে একটি স্ট্যাটাস দিয়েছেন।

#New_Classic_Event_Management

২২ই ফেব্রুয়ারি রোববার ভোর ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডা. শফিকুর রহমান পোস্ট দেন। পোস্টটি মুহূর্তের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে।

পোস্টে তিনি লিখেছেন: “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”


এই পোস্টটি দেওয়ার পেছনে প্রভাবশালী হয়েছে গতকালের ইকবাল হাসান মাহমুদ টুকু–এর এক বক্তব্য। মন্ত্রী বলেছিলেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।” তিনি আরও যোগ করেন, “এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে, তারপরও আমি বলব। কারণ, আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।”

মন্ত্রীর বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এর আগে একই সুরে পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। এবার জামায়াত আমিরও সেই ধারায় স্ট্যাটাস দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি