ঢাকাFriday , 20 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চাঁদাবাজি ও নৈরাজ্যে সাধারণ মানুষ প্রতিবাদের সাহস হারাচ্ছে

ডেস্ক রিপোর্ট
February 20, 2026 7:59 pm
Link Copied!

মন্ত্রীর চাঁদাবাজির বৈধতা দেওয়াকে স্বৈরাচারের পদাঙ্কের অংশ মনে করছে যাত্রী কল্যাণ সমিতি

#New_Classic_Event_Management

পরিবহন মাফিয়াদের আনুকূল্য দিতে নতুন সড়ক মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর পরিবহনে চাঁদাবাজির বৈধতা দেয়াকে পতিত স্বৈরাচারের পদাঙ্কের অংশ মনে করছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ১৯ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, পতিত স্বৈরাচারের সময় পরিবহনে চাঁদাবাজি শিল্পের পর্যায়ে পৌঁছেছিল। কতিপয় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা প্রচুর লাভবান হয়ে শত শত বাসের মালিক হয়েছেন। পুলিশের কিছু অসাধু কর্মকর্তা এমন চাঁদাবাজি ও নৈরাজ্যের সঙ্গে জড়িত থাকায় সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পায়নি।


সংগঠনটির মতে, বিএনপি সরকারের একজন নতুন মন্ত্রীর এমন বক্তব্য দেশের মানুষকে হতাশ করেছে। পরিবহনে চাঁদাবাজির কারণে নিম্নআয়ের মানুষের বাসভাড়া বেড়ে যাচ্ছে এবং পণ্যমূল্যের বৃদ্ধি সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি