ঢাকাSunday , 1 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দিনব্যাপী উৎসবে শোল্লা স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া ও পুরস্কার বিতরণ

Link Copied!

উৎসব ও আনন্দঘন পরিবেশে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শোল্লা স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

মিজানুর রহমানের তথ্য ও চিত্রে জানা যায়, বুধবার (২৮ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ। এরপর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোল্লা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ।


বক্তব্যে অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকলে চলবে না। শারীরিক ও মানসিকভাবে সুস্থ শিক্ষার্থী গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শৃঙ্খলা শেখায় এবং তরুণদের মাদক ও খারাপ পথ থেকে দূরে রাখে। তিনি শোল্লা স্কুল অ্যান্ড কলেজের সুশৃঙ্খল আয়োজনের প্রশংসা করেন।

দিনভর দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, ভারসাম্য দৌড়সহ নানা ধরনের খেলায় অংশ নেয় শিক্ষার্থীরা। পাশাপাশি ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা সবার মাঝে বাড়তি আনন্দ যোগ করে। অভিভাবকদের উপস্থিতি ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন গভর্নিং বডির সাবেক সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী ব্যক্তি, এলাকার মুরব্বি ও সম্মানিত শিক্ষকরা।

সমাপনী বক্তব্যে অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সফল করার জন্য আয়োজক কমিটি, স্কাউট, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি