ঢাকাSunday , 28 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খান

ডেস্ক রিপোর্ট
December 28, 2025 1:29 am
Link Copied!

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হবেন।

#New_Classic_Event_Management

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে রাশেদ খানের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ বিষয়ে জানতে চাইলে রাশেদ খান বলেন, তিনি দলের সিদ্ধান্ত মেনে নেবেন।

নুরুল হক নুর জানান, রাশেদ খান গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপির সদস্য হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তিনি বিএনপির প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।


তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বিএনপির নেতৃত্বে গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি দল ও জোট একসঙ্গে আন্দোলন করেছে। সেই সময় থেকেই ভবিষ্যতে রাষ্ট্র সংস্কার, একসঙ্গে নির্বাচন এবং জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনা চলছিল। আন্দোলনটি মূলত বিএনপির নেতৃত্বেই পরিচালিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নুরুল হক নুর বলেন, আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর গত দেড় বছর ধরে সমন্বয়ের মাধ্যমে সবাই একই অবস্থানে কাজ করেছে। নির্বাচনে জয় পাওয়ার কৌশলের অংশ হিসেবে রাশেদ খানকে দল থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার অনুমতি দেওয়া হয়েছে। তিনি পদত্যাগ করে বিএনপির সদস্য হয়ে নির্বাচনে অংশ নেবেন। খুব শিগগিরই গণঅধিকার পরিষদে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে।

এর আগে ফেসবুকে দেওয়া এক বার্তায় নুরুল হক নুর জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে এবং নুরুল হক নুর নিজে পটুয়াখালী-৩ আসন থেকে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে নির্বাচন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি