ঢাকাFriday , 26 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট
December 26, 2025 11:33 pm
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দলের শীর্ষ নেতারা।

#New_Classic_Event_Management

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ৬ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিকেল ৫টা ১৭ মিনিটে স্মৃতিসৌধের মূল ফটকে উপস্থিত সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তারেক রহমান স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পুষ্পস্তবক দেওয়ার প্রয়োজন থাকায় তাঁর পক্ষ থেকে আগেই শ্রদ্ধা জানানো হয়েছে এবং তিনি কিছুক্ষণ পর সেখানে পৌঁছাবেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।


এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-২০ (ধামরাই) আসনের প্রার্থী তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌসসহ অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। তিনি দুপুর ২টা ৫৪ মিনিটে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন।

গুলশান-২ গোলচত্বর হয়ে বনানী, মহাখালী ফ্লাইওভার, প্রধান উপদেষ্টার কার্যালয় এলাকা, বিজয় সরণি ও বিমানচত্বর অতিক্রম করে তিনি জিয়া উদ্যানে পৌঁছান।

এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ড. এ কে এম শামসুল রহমান শামস, উপদেষ্টা ড. মাহদী আমিন, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস ছাত্তার, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল এবং দপ্তর সম্পাদক আব্দুস ছাত্তার পাটোয়ারী।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি