ঢাকাSaturday , 29 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার উপযুক্ত নয় – মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক
November 29, 2025 7:50 pm
Link Copied!

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে বিদেশে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশে চিকিৎসার জন্য যাবার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

#New_Classic_Event_Management

শনিবার ২৯ নভেম্বর গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, “খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন হলেও বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন। তার চিকিৎসার জন্য আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা দায়িত্বে আছেন। গতকাল তারা তার চিকিৎসা সম্পর্কে আলোচনা করেছেন।”

বিদেশে নিয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “এখন তার শারীরিক অবস্থা এমন নয় যে, তাকে বিদেশে নেওয়া সম্ভব। তবে যদি অবস্থার উন্নতি হয়, এবং তিনি ভ্রমণের জন্য প্রস্তুত হন, তখন দ্রুত বিদেশে নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।”


মির্জা ফখরুল আরও বলেন, “বিদেশে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা এবং অন্যান্য যোগাযোগের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। যদি প্রয়োজন পড়ে, দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে আবেদন জানান, “অনেকেই হাসপাতালের সামনে ভিড় করছেন, যা খালেদা জিয়ার চিকিৎসা ও অন্যান্য রোগীদের জন্য সমস্যা সৃষ্টি করছে। আমি সবাইকে অনুরোধ করছি, ভিড় না করার জন্য।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি