ঢাকাSaturday , 22 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রোমাঞ্চকর সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
November 22, 2025 1:08 am
Link Copied!

এশিয়া কাপ রাইজিং স্টারসে সুপার ওভারে ঘটে যাওয়া নাটকীয় লড়াইয়ে ভারত ‘এ’ দলকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’। বাংলাদেশের ১৯৪ রানের জবাবে ভারতও তুলে ফেলে সমান ১৯৪ রান, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। অতিরিক্ত ওয়াইডের সুবিধায় শেষ পর্যন্ত জয় পায় লাল–সবুজের দল।

#New_Classic_Event_Management

টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ইনিংস শুরু করে জিসান আলমের ২৬ রানের মাধ্যমে। হাবিবুর রহমান সোহান খেলেন ৬৫ রানের দুর্দান্ত ইনিংস, তবে ক্যাচ আউট হয়ে ফেরেন। শেষ দিকে মেহেরবের অপরাজিত ৪৮ রান দলকে ৬ উইকেটে ১৯৪ রানে পৌঁছে দেয়।

জবাবে ভারত ব্যাট করতে নেমে দলীয় ৬৬ রানে দুই উইকেট হারায়। বৈভব করেন ৩৮ রান, আর প্রিয়াংশ থামেন ৪৪ রানে। জিতেশ শর্মাকে ৩৩ রানে আউট করেন আবু হায়দার, যা ছিল তার দ্বিতীয় শিকার।


নির্ধারিত ওভার শেষে ভারতও ৬ উইকেটে ১৯৪ রানে থামে, ফলে ম্যাচের নিষ্পত্তি হয় সুপার ওভারে। সুপার ওভারে প্রথম দুই বলেই রিপন মণ্ডল ভারতের দুই ব্যাটারকে আউট করেন। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১ রান। কিন্তু প্রথম বলেই ক্যাচ আউট হন ইয়াসির আলী। এরপরের ডেলিভারিটি ওয়াইড হওয়ায় জয় নিশ্চিত করে বাংলাদেশ ‘এ’ দল।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি