ঢাকাSaturday , 15 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ সংবাদ সম্মেলন

Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের শেখপাড়া গ্রামের ব্যবসায়ী বাচ্চু বিশ্বাস এর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ বাচ্চু বিশ্বাস (৫০) গতকাল শুক্রবার পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

#New_Classic_Event_Management

অভিযোগে জানা যায়, উপজেলার শরিষা ইউনিয়নের শরিষা শেখপাড়া এলাকার মোঃ বাচ্চু বিশ্বাস গত ১৪ নভেম্বর বিকেল ৫টার দিকে শরিষা প্রেমটিয়া স্কুলের মাঠে আসলে বিবাদি কাবিল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ৮ লক্ষ টাকা চাঁদা দাবি করে। উক্ত চাঁদার টাকা না দিলে, বিবাদি তাকে খুন, জখম করার হুমকি প্রদান করে।

সংবাদ সম্মেলনে বাচ্চু বিশ্বাস বলেন, অভিযুক্ত কাবিল গত ১৪ নভেম্বর (শুক্রবার) বিকাল  ৫ টার দিকে প্রেমটিয়া স্কুল মাঠে এসে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং ৮ লাখ টাকা চাঁদা দাবি করে। এবং চাঁদার টাকা না দিলে সে আমাকে খুন- জখমের হুমকি প্রদান করে। ঘটনার পরদিন শনিবার সকালে নিজের নিরাপত্তার স্বার্থে তিনি পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত কাবিলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।


এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন, সহকারী শিক্ষক আতাহার হোসেন, সহকারী শিক্ষক রফিক উদ্দিন, প্রেমটিয়া ভয়েচ ক্লাবের সভাপতি বাবু কিরন কুমার সেন, সহ সভাপতি বাবু শ্যামল কুমার সিকদার, শরিষা বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও শরিষা ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. রশিদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি