রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের শেখপাড়া গ্রামের ব্যবসায়ী বাচ্চু বিশ্বাস এর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ বাচ্চু বিশ্বাস (৫০) গতকাল শুক্রবার পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, উপজেলার শরিষা ইউনিয়নের শরিষা শেখপাড়া এলাকার মোঃ বাচ্চু বিশ্বাস গত ১৪ নভেম্বর বিকেল ৫টার দিকে শরিষা প্রেমটিয়া স্কুলের মাঠে আসলে বিবাদি কাবিল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ৮ লক্ষ টাকা চাঁদা দাবি করে। উক্ত চাঁদার টাকা না দিলে, বিবাদি তাকে খুন, জখম করার হুমকি প্রদান করে।
সংবাদ সম্মেলনে বাচ্চু বিশ্বাস বলেন, অভিযুক্ত কাবিল গত ১৪ নভেম্বর (শুক্রবার) বিকাল ৫ টার দিকে প্রেমটিয়া স্কুল মাঠে এসে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং ৮ লাখ টাকা চাঁদা দাবি করে। এবং চাঁদার টাকা না দিলে সে আমাকে খুন- জখমের হুমকি প্রদান করে। ঘটনার পরদিন শনিবার সকালে নিজের নিরাপত্তার স্বার্থে তিনি পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত কাবিলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন, সহকারী শিক্ষক আতাহার হোসেন, সহকারী শিক্ষক রফিক উদ্দিন, প্রেমটিয়া ভয়েচ ক্লাবের সভাপতি বাবু কিরন কুমার সেন, সহ সভাপতি বাবু শ্যামল কুমার সিকদার, শরিষা বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও শরিষা ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. রশিদ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।